গাজীপুরে রেলমন্ত্রী

রেল সেবা বিশ^মানের করতে কাজ করছে সরকার

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১০:৫৪ এএম

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, মানুষ সচেতন হচ্ছে। মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। আজকাল অনেকেই বাংলাদেশ রেলওয়ে সেবার সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের রেলের তুলনা করছে। তবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশের রেল সেবাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। আমরাও একদিন বিশ^মানের রেল সেবা দিতে পারব।

রেলমন্ত্রী গতকাল শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে ৪৬৫টির মতো রেলস্টেশন রয়েছে। এ বিপুলসংখ্যক স্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বিডি ক্লিন এই পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।’ পরে মন্ত্রী বিডি ক্লিনকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত