ফের ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৪:৩৭ পিএম

টানা ১২তম বার ভারতের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন মুকেশ আম্বানি। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের ২০১৯ সালের তালিকা থেকে জানা গেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যানের সম্পত্তির পরিমাণ ৫১.৪ বিলিয়ন ডলার।

মুকেশ আম্বানির পর ফোর্বসের তালিকায় রয়েছেন শিল্পপতি গৌতম আদানি। তার সম্পত্তির পরিমাণ ১৫.৭ বিলিয়ন ডলার।

এছাড়া এই তালিকায় এবার ঠাঁই পেয়েছেন হিন্দুজা ব্রাদার্স, পালনজি মিস্ত্রি, উদয় কোটাক, শিব নাদার, রাধাকৃষ্ণন দামানি, গোদরেজ পরিবার, লক্ষ্মী মিত্তল, কুমার বিড়লা।

ফোর্বস জানিয়েছে, ভারতে সব মিলিয়ে ১৪ জন ধনী আগের তুলনায় ১ বিলিয়ন ডলার বা তারও বেশি অর্থ উপার্জনের নিরিখে দরিদ্র হয়েছিলেন। গত বছরের তালিকা থেকে ৯ জন সদস্য বাদ পড়েছেন। এই হ্রাসের অন্যতম কারণ হল টেকনো টাইকুন আজিম প্রেমজি, যিনি তালিকার ২ নম্বর থেকে ১৭ নম্বরে নেমে গেছেন।

মুকেশ ২০১০ সালে কাজ শুরু করেন ফোরজি ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনের। প্রকল্প শুরুর সাত বছরে আড়াই ট্রিলিয়নের বেশি রুপি বিনিয়োগ করেন তিনি। মাঝে তার হাত ধরে ২০১৬ সালে ভারতের বাজারে অভিষেক হয় মোবাইলফোন কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের। দেশটির টেলিযোগাযোগ খাতে বিপ্লব ঘটিয়েছে মুকেশের টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিও ইনফোকম। এই সুবাদেই তার পেট্রোকেমিক্যাল কনগ্লোমারেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রবেশ করে ১০ হাজার কোটি ডলারের ক্লাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত