নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগে কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে ধর্ষক এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ শহরের উত্তর চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
