ফরিদপুরে সভা করতে পারেনি বিএনপি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০১:১২ এএম

ফরিদপুরে বিএনপি সভা করতে পারেনি। গতকাল শনিবার বিকেল সোয়া ৩টার দিকে শহরের ঝিলটুলীর অম্বিকা ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জনসভার মাঠে ঢোকার চেষ্টা করলে তাদের ফিরিয়ে দেয় পুলিশ। পরে সংবাদ সম্মেলন করে বিএনপি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ভারতের সঙ্গে ‘অসম’ চুক্তির প্রতিবাদে এ সমাবেশ করতে চেয়েছিল তারা।

পরে বিকেল ৪টার দিকে বিএনপি সংবাদ সম্মেলন করে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে। এতে সেলিমা রহমান বলেন, আমাদের প্রথমে অনুমতি দেওয়া হয়, পরে তা বাতিল করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপির ফরিদপুর বিভাগীয় সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত