চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জোহরুল জোহরুলসহ কয়েক বাংলাদেশি গরু আনার জন্য রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় শোভাপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা গুলি চালালে ঘটনাস্থলেই জোহরুলের মৃত্যু হয়। পরে সহযোগীরা সীমান্ত থেকে লাশ এনে স্বজনদের কাছে দেন। এরপর গোপনে নানাবাড়ি বালুটুঙ্গিতে নিয়ে তাকে দাফন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে এ ধরনের খবর আমরাও পেয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। পরে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
