ফেনীর ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট টার্গেট ও সেনেগ্রা জব্দ করেছে বিজিবি।
সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ যশপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ যশপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৯ হাজার ৯২৪ পিস ভারতীয় টার্গেট ও ২৪ হাজার পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়েছে। ওইসব ট্যাবলেটের মূল্য প্রায় ৬৩ লাখ ৯২ হাজার ৪০০ টাকা।
উদ্ধার ট্যাবলেট ফেনী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে জানিয়ে বিজিবি কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, অভিযানে কাউকে আটক করা যায়নি।
