সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকাণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১১:৪১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি পেপার মিলে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের গুদামে থাকা পিকআপ ভ্যানসহ মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর এলাকায় আল নূর পেপার অ্যান্ড বোর্ড মিলসে গতকাল সকালে আগুন লাগে। খবর পেয়ে ডেমরা ও আদমজী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলের মহাব্যবস্থাপক ফারুক হোসেন জানান, গুদামে কাগজের কাঁচামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ডেমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বৈদ্যুতিক লাইন থেকে আগুন লেগে থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত