পরশুরামে ভারতীয় নাগরিক হস্তান্তর

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:১৪ পিএম

ফেনীর পরশুরামের দুবলারচর এলাকা থেকে ভারতীয় নাগরিক মো. মঞ্জুর আলমকে (১৮) গত বুধবার রাতে আটক করেছে বিজিবি। পরে গতকাল বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

ফেনীর (৪ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, বুধবার রাতে পরশুরাম বিওপির সীমান্ত পিলার ২১৬৩/এমের কাছ দিয়ে ভারতীয় নাগরিক মো. মঞ্জুর আলম অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দল পরশুরাম উপজেলার দুবলারচর নামক স্থান থেকে তাকে আটক করে। মঞ্জুর আলম ভারতের ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার আমজাদনগর গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে।

পরে ওই ভারতীয় নাগরিককে বৃহস্পতিবার সকালে বিজিবি মজুমদারহাট কোম্পানি ও বিএসএফ ব্যাটালিয়নের সারাসীমা কোম্পানি কমান্ডার পর্যায়ে বিলোনিয়া আইসিপি পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত