রাজধানীর শ্যামলী ও উত্তরা এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন শ্যামলীতে এবং জুলকার নাইন উত্তরায় এ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অভিযানকালে শ্যামলী রিং রোডের দুপাশে প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণসামগ্রী, অবৈধ পার্কিং, রাস্তার ওপর এসি স্থাপন, জেনারেটর রাখা অভিযোগে মোট ১১টি মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
