গোল্ডেন রাইস বন্ধের দাবিতে সম্মেলন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০২:০২ এএম

খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশে জেনেটিক্যালি মোডিফাইড গোল্ডেন রাইসের বাণিজ্যিক প্রচলন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও জাতীয় কিষানী শ্রমিক সমিতি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সম্মেলনে এমন দাবি করেন বক্তারা। 

সম্মেলনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, ‘একটা শ্রেণি বিশ্বে গোল্ডেন রাইসের ছাড়পত্রের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশেও এই চেষ্টা চালানো হচ্ছে। তবে গোল্ডেন রাইস আমাদের দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না। যারা এটি নিয়ে গবেষণা করছেন, তারাও এ বিষয়ে মুখ খুলছেন না। আমরা জেনেছি এই ধানে প্রোটিনের গুণাগুণ তেমন নেই। যারা গোল্ডেন রাইসকে প্রোটিনে সমৃদ্ধ বলছেন, তারা আসলে ভুল বোঝাচ্ছেন।’ কোস্ট ট্রাস্ট এনজিও সংস্থার সহকারী প্রতিষ্ঠাতা মজিবুল হক মুনির বলেন, ‘কিছু প্রযুক্তিও রয়েছে, যা কৃষির জন্য ক্ষতিকর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত