পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদী থেকে মাথাবিহীন (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার তীরনইহাট ইউনিয়নের রণচণ্ডি ব্রহ্মতল এলাকায় তীরনই নদীর সøুইসগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে লাশ নদীর তীরে আবর্জনার সঙ্গে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম মাথাবিহীন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের মাথা না থাকায় পরিচয় পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
