নওগাঁয় বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১১:২৩ পিএম

নওগাঁর মান্দায় কুসুম্বা মসজিদ এলাকার এক দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে এ জরিমানা করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে মান্দা উপজেলার কুসুম্বা মসজিদ এলাকার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এরপর পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে বিক্রি করার প্রমাণ পাওয়ায় এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিম। তিনি দেশ রূপান্তরকে বলেন, বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়র গায়ে  লেখা দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এই অভিযোগে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য দোকানদারদের সতর্ক করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত