বিএনপিকে জাফরুল্লাহ

জামায়াতকে ‘তালাক’ দিয়ে রাস্তায় নামুন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:২১ এএম

২০ দলীয় জোট থেকে জামায়াতকে তালাক (বাদ) দিয়ে বিএনপিকে রাস্তায় নামার আহŸান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘জামায়াত জোটে থাকলে আন্দোলন হবে না। জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি আসবে এবং খালেদা জিয়া মুক্ত হবেন।’

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহŸান জানান।

বিএনপি নেতা আমীর খসরুর উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। আজকে জনগণের প্রশ্ন সামনে ভোট দিতে পারব কি না? ভোট দেওয়ার সংগ্রামটাই জনগণের কাছে আসল। এজন্য আন্দোলন করতে হবে। এই যে আমীর খসরু। এটা আপনাদেরই দায়িত্ব। সব বিভেদ একটু ভুলে গিয়ে জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে।’

তিনি বলেন, আজকে আবরারের হত্যাকাণ্ডের যে কাহিনী শুনছি, তারা (সরকার) ৩০২ ধারায় মামলাকে ৩০৪ ধারায় পরিণত করার চেষ্টা করছে। এ সরকারের জন্য এটা নতুন কোনো ঘটনা নয়।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনি লড়াইয়ে খালেদা জিয়া মুক্ত হবেন না। তাই সবাইকে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। বাংলাদেশের অর্থনীতি পুরোপুরিভাবে একটি দলীয় অর্থনীতিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত