তাজরীনে আগুন

আহত পোশাক শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:২৭ এএম

রাজধানীর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস লিমিটেডে আগুনে পুড়ে আহত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণসহ ১১৩ জন শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পোশাকশ্রমিকরা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।  

মানববন্ধনে বক্তারা বলেন, বহুদিন অপেক্ষা করেও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়া যায়নি। ১১৩ জন শ্রমিক হত্যাকারী মালিককেও বিচারের কাঠগড়ায় ওঠানো হয়নি।

আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ হত্যাকারীদের বিচার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহŸান জানান তারা।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ শ্রমিকের মৃত্যু ও তিন শতাধিক আহত হন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত