নাটোরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৩:১৬ পিএম

নাটোরের নলডাঙ্গা থেকে মোছা. তামান্না খাতুন টিয়া (১৭) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পীরগাছা এলাকার রাখালগাছা মোড়ে একটি আম বাগানে গাছে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তামান্না খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার সমসপাড়া গ্রামের মো. আব্দুর রশীদের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলা সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত