মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৯:২২ পিএম

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ছয় রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে কমিউনিটি পুলিশ।

শনিবার ভোরে টেকনাফের লম্বরী মৎস্যঘাট এলাকা থেকে আটকের পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম খান জানান, লম্বরী এলাকা থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় কমিউনিটি পুলিশের সদস্যরা চার রোহিঙ্গা নারী ও দুই পুরুষকে আটক করেন। স্থানীয় দালালরা তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য ওই স্থানে একত্রিত করে। তাদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত