নোবেল বিজয়ের পর ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছেছেন শনিবার। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) লাইব্রেরি থেকে ক্যান্টিন ঘুরে দেখলেন গেলেন। বলেছেন, নরেন্দ্র মোদি কোনো সাহায্য চাইলে তিনি তা তা করতে প্রস্তুত।
আনন্দবাজার জানায়, শনিবার ভোরে ভারত পৌঁছান অভিজিৎ।
সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় গত কয়েক দিন ধরে তাকে নিয়ে চলা রাজনৈতিক টানাপড়েনের প্রসঙ্গ ওঠে।
তিনি জানান, ন্যায় প্রকল্প নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল কংগ্রেস। কোথায় কত বরাদ্দ করা যায়, তা তিনিই জানিয়েছিলেন তাদের। তবে শুধু কংগ্রেস বলে নয়, বিজেপি এলে তাদেরও সবরকমভাবে সাহায্য করতাম।
তিনি বলেন, কারণ নিজের রাজনৈতিক মতাদর্শের চেয়ে দেশের উন্নতি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একজন পেশাদার হিসাবেও বিজেপিকে সাহায্য করতেন তিনি।
মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। বুধবার কলকাতায় আসবেন বলে আনন্দবাজার জানায়।
