শিশুদের যৌন হয়রাণী, অভিযুক্ত মালেক গ্রেফতার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১২:২৫ এএম

স্কুল-মাদ্রাসাগামী শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল মালেককে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে কলাপাড়া থানা পুলিশ মালেককে ফাঁদ পেতে গ্রেপ্তার করেছে।

কলাপাড়া থানার এসআই জহির জানান, দীর্ঘদিন ধরে মালেক বাদুরতলী বাঁধঘাটে দোকান করছিল। স্কুল-মাদ্রাসাগামী ছোট্ট শিশুদের চকোলেট বিস্কুট কেনার সময় যৌন নিপীড়ন চালায়।

একাধিক অভিভাবক জানান, কন্যা শিশুকে একা পেলেই এ কান্ড করছে মালেক। এ ঘটনায় কলাপাড়া থানায় এক অভিভাবক মামলা করেছেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার মালেকের সন্তানসহ এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টি সালিশে মিমাংসার প্রস্তুতি নেয়।

পুলিশ মালেককে রাত আনুমানিক সাড়ে নয়টার সময় গ্রেপ্তার করে। তবে ওই সালিশবাজ চক্রটি অভিযোগকারীদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও পাল্টা অভিযোগ উঠেছে। বাদুরতলী বাঁধঘাট এলাকার কন্যা শিশুর অভিভাবকরা আছেন এ কারণে উৎকন্ঠার মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত