কলেজছাত্রীর আপত্তিকর ছবি দিয়ে প্রতারণা

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০১:১৩ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌর এলাকার উলুকান্দী গ্রামে এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি তুলে প্রতারণা করার অভিযোগে কথিত প্রেমিক সুশান্ত সাহাকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুশান্ত ওই গ্রামের প্রদীপ সাহার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সাল থেকে সুশান্ত ও ওই মেয়ের প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন তারা।

মেয়েটি অভিযোগ করেন, এক পর্যায়ে প্রেমিক সুশান্ত তার ইচ্ছার বিরুদ্ধে কিছু আপত্তিকর ছবি ধারণ করে। ওই ছবি তার মোবাইলে ধারণ করে রাখে।

এক পর্যায়ে সে প্রতারণা করার জন্য ছবিগুলো বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবে বলে হুমকি দিতে থাকে। কলেজছাত্রী বলেন, ওই ছবি দেখিয়ে আবারও আপত্তিকর ছবি ও ভিডিও দেওয়ার জন্য চাপ দেয়। পরে ভয়ে নিজের আপত্তিকর ছবি তুলে তাকে দিই। পরে এই ছবি দেখিয়ে আমার সঙ্গে দৈহিক মেলামেশা করার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে র‌্যাব ১১-কে জানালে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আসামিকে শনিবার (গতকাল) নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত