বেগমগঞ্জে ‘দস্যু’ নিজামের ফাঁসির দাবি

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০১:১৯ এএম

বেগমগঞ্জের বারই চতলে চাঞ্চল্যকর ফয়েজ হত্যার বাদীকে সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে দস্যু নিজাম বাহিনী। হত্যা মামলার আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেপ্তার করছে না। দস্যু নিজামের ফাঁসি ও অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে গতকাল শনিবার।

নিহত ফয়েজের বাবা জামাল উদ্দিন পাটওয়ারী জানান, দস্যু নিজামের নেতৃত্বে তার ছেলেকে হত্যার প্রতিবাদ ও নিজামের ফাঁসির দাবিতে শনিবার সকাল ১০টায় বেগমগঞ্জ চৌরাস্তায় এলাকাবাসী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও যানবাহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা মানববন্ধন করেছেন। এ সময় তারা হত্যা মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এদিকে, নিজাম বাহিনীর সদস্য হোসেন, মইন, মামলার আসামি করিম, মঞ্জু তাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।  গত ১ আগস্ট ফয়েজকে হত্যা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত