সাভারে আ.লীগ নেতা হত্যার আসামি সুজাত গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০১:২০ এএম

সাভারের কোটবাড়িতে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সুজাত আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার গভীর রাতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪-এর একটি দল। এর আগে একই মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

র‌্যাব-৪ (সিপিসি-২)-এর অধিনায়ক মেজর শিবলী সাদিক দেশ রূপান্তরকে জানান, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যার ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পর থেকে মামলার আসামিরা পালিয়ে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত