জনগণের স্বার্থে রাজনীতি করতে হবে : জিএম কাদের

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০২:১৫ এএম

জনগণের স্বার্থরক্ষায় রাজনীতি করতে দলের নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, রাজনীতিতে দলের মত ও পথের পার্থক্য থাকে। সংগঠনের স্বার্থে সবাইকে ছাড় দিয়ে একক নেতৃত্বে কাজ করতে হবে। একতা না থাকলে রাজনীতিতে সফল হওয়া সম্ভব নয়।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা জেলার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন কাউন্সিলের কথা তুলে ধরে জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য আট বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। আমরা যদি সঠিকভাবে সংগঠনকে সংগঠিত করতে পারি, তাহলে শিগগির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত