মেষ : ব্যবসায় মন্দাগতি। স্ত্রীর আয় বাড়লেও স্বাস্থ্যের অবনতি ঘটবে। কর্মক্ষেত্রে শত্রুদের বিরোধিতার সম্মুখীন হতে হবে।
বৃষ : কয়লার ব্যবসায় লাভ হবে। বেআইনি ব্যবসায় লাভ বেশি হবে; তবে শাস্তির সম্মুখীন হতে হবে। স্ত্রীর শরীর ভালো যাবে না।
মিথুন : চাকরির স্থল শুভ নয়। ব্যবসায় বাধার খাতা পূর্ণ হবে। ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে।
কর্কট : চাকরিতে বাধা দূর হবে। আত্মীয়দের জন্য খরচ বাড়বে। ভ্রমণে ক্ষতি ও অতৃপ্তি লাভ হবে।
সিংহ : ব্যবসায় মূলধনের সংকট দেখা দেবে। চাকরিতে শুভ সংবাদ। সংসারে খরচ বেড়ে যাবে।
কন্যা : ব্যবসায় অনেক কাজ সম্পূর্ণ না হওয়ায় অতৃপ্তি বাড়বে। আয় মোটামুটি ভালোই থাকবে। তবে ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
তুলা : শারীরিক অসুস্থতার জন্য বিদেশে শিক্ষা বাতিল হতে পারে। ভ্রমণ শুভ নয়, তবে আয় বাড়বে। সংসারে শান্তি অক্ষুণ্ন থাকবে।
বৃশ্চিক : ব্যবসায় কিছুটা জটিলতা দেখা দিতে পারে। পুঁজি বিনিয়োগে সুবিধা পাওয়া যাবে না। অর্থ সঞ্চয় হবে না।
ধনু : ব্যবসায় নতুন চুক্তিপত্র ও শাখা বিস্তারের সম্ভাবনা আছে। নিজের ও স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। কিছুটা অর্থ চিন্তা দূর হবে।
মকর : আয়ের অনেক পথ পাওয়া যাবে, তাই ব্যস্ততা বাড়বে। পুঁজি বিনিয়োগ হবে। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।
কুম্ভ : ব্যবসায় আইনগত জটিলতা দেখা দিতে পারে। সন্তানের বিদেশ যাত্রা বাতিল হবে। ব্যয় বাড়তে পারে।
মীন : কাজের চাপ বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
