বোতামে চাপ দিলেই ‘নিয়ন্ত্রণে আসবে রক্তচাপ’

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১০:৩৫ পিএম

বাংলাদেশে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০১৮ সালের যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত একটি গবেষণা মতে, বাংলাদেশে ৪০ বছরের বেশি বয়সী মানুষের ২৬ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপ হৃদ্‌রোগ ও স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) ঝুঁকি বাড়িয়ে দেয়।

তবে এ উচ্চ ও নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি ইলেকট্রনিক ডিভাইস আমদানি করতে যাচ্ছে রাশিয়ান প্রতিষ্ঠান ‘ইনফেরাম’ এর পরিচালক ডি এ রহমান তুহিন।

তার দাবি এ ডিভাইস হাতে লাগানোর পাঁচ মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হবে রোগীর রক্তচাপ।

চলতি বছরের ১৪ নভেম্বর থেকে দেশের বাজারে পাওয়া যাবে এই ডিভাইস আর তার মূল্য দাঁড়াবে 

মূলত এ ডিভাইসটির নাম ‘ইনফেরাম এবিপি জিরো ফাইভ ওয়ান’ যা তৈরি করেছে রাশিয়ান কোম্পানি ‘ইনফেরাম’।

আগে এ ডিভাইস ব্যবহার হতো নভোচারীদের জন্য। কারণ সেখানে তাদের রক্তচাপ ওঠানামা করত সেখানে ওষুধ খাওয়ার কোনো ব্যবস্থা থাকত না। আর এখন ওই ডিভাইস সর্বসাধারণের জন্য বানানো হয়েছে।

নতুন এই ডিভাইস বিষয়ে ইনফেরাম কোম্পানির পরিচালক ডি এ রহমান তুহিন দেশ রূপান্তরকে বলেন, ‘মূলত এ ডিভাইসে দুই ধরনের প্রোগ্রাম আছে। প্রথমটি হলো উচ্চরক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণ করবে আর নিম্ন রক্তচাপ থাকলে সেটাও নিয়ন্ত্রণ করা সম্ভব। উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে চাপতে হবে হলুদ বাটন, অপেক্ষা করতে হবে পাঁচ মিনিটের মতো। আর লাল বাটন চেপে নিয়ন্ত্রণ করা যাবে নিম্নচাপ’।   

তিনি আরো বলেন, ‘এ ডিভাইস দেখতে অনেকটা ঘড়ির মতো। ডিভাইসটি কাজ করবে ফিজিওথেরাপির মতো। এটি বারবার ব্যবহার করা যাবে, রোগী যখন চাইবে ঠিক তখনই। শুধু ব্লাড প্রেশার না, এ ডিভাইস দিয়ে শরীরের ক্লান্তিও দূর করা যাবে’।

তিনি আরও দাবি করেন, ‘মূলত এটি ওষুধের বিকল্প যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রতিদিন একবার থেকে তিনবার ব্যবহার করা যাবে ডিভাইসটি। এভাবে দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে। পরবর্তীতে এক সপ্তাহ রেস্ট দিতে হবে। তারপর আবার ব্যবহার করা যাবে।  এটি চার্জ করা যাবে। এটা ব্যবহার করতে পারবে ১৮ থেকে ৬০ বছরের মানুষ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত