ঘুষ লেনদেনকালে ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১১:০১ পিএম

বগুড়ায় ভূমি অফিসের এক কর্মকর্তাকে ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার বিকেলে গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই অফিসে উপ-সহকারী হিসেবে কর্মরত।

দুদক জানায়, আবদুল হান্নান নাড়ুয়ামালা গ্রামের মতিউর রহমান মানিক নামে এক ব্যক্তির কাছে জমির খারিজ বাবদ ১৩ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ বিয়য়ে তিনি দুদকে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে দুদকের বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা ওই অফিসে অভিযান চালায়। এ সময় ঘুষের ১৩ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহেদ মঞ্জুর দেশ রূপান্তরকে জানান, জমির খাজনা-খারিজের জন্য সরকার নির্ধারিত ফি ১৪৩ টাকা। তিনি ১৩ হাজার টাকায় সেটির দফারফা করতে চেয়েছিলেন। আবদুল হান্নান বর্তমানে দুদকের হেফাজতে আছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত