যশোরে বিশ্বজিৎ দে

যেকোনো ভিসায় ভারতে চিকিৎসা নেওয়া যাবে

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১১:০৪ পিএম

শুধু মেডিকেল ভিসা নয়, যেকোনো ভিসায় ভারতের যেকোনো হাসপাতালে চিকিৎসা নেওয়া যাবে বলে জানিয়েছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বজিৎ দে। তিনি বলেছেন, ‘এর আগে মেডিকেল ভিসা ছাড়া চিকিৎসা নেওয়া যেত না। এখন যেকোনো ভিসায় হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে বলা হয়েছে। তবে বড় ধরনের অপারেশন হলে সে ক্ষেত্রে মেডিকেল ভিসা লাগবে।’ গত শনিবার রাতে যশোরে জাবের ইন্টারন্যাশনাল হোটেলে জেলা প্রশাসন, কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুক্রবার বন্ধের দিনেও ঢাকার ভারতীয় দূতাবাস খুলে রাখা হয়েছে শুধু মেডিকেল ভিসা প্রদানের জন্য।

যশোরের জেলা প্রশাসক মো. শফিউল আরিফের সভাপতিত্বে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সমাধানের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সহকারী হাইকমিশনার মি. রাজেস কুমার রাইনা। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, যশোর কাস্টমস অ্যান্ড এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার মো. আলিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত