অপহৃত তরুণ উদ্ধার

হাকিমপুরে অপহরণকারী নারী আটক

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৭ এএম

চাকরির প্রলোভন দেখিয়ে আল হাদি (২৮) নামের এক তরুণকে বগুড়া থেকে অপহরণ করে মুক্তিপণ দাবির দুদিন পর হাকিমপুর থেকে উদ্ধার ও রুমা বেগম (২৮) নামের এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার দিনগত রাত আড়াইটায় হাকিমপুর থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই তরুণ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ী গ্রামের এনছাব আলীর ছেলে। আটক রুমা বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী।

আল হাদি বলেন, ১৭ অক্টোবর একটি পত্রিকায় দেশবন্ধু কনস্ট্রাকশন ফার্মে সিভিল ইঞ্জিনিয়ার পদে লোক নিয়োগের সার্কুলার দেখতে পাই। পরের দিন সেই বিজ্ঞপ্তিতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে প্রথমে তাদের অফিস বগুড়ার চারমাথায় আসতে বলে। পরে যেতে বলা হয় হিলিতে। সেখানে গেলে তারা আমাকে হাত-পা বেঁধে পরিবারের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত