‘টাকার বিনিময়ে কমিটি’

পাবনায় প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৯ এএম

‘কেন্দ্রীয় নেতাদের পাঁচ থেকে সাত কোটি টাকা ঘুষ দিয়ে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন নেওয়া হয়েছে’ Ñজেলা যুবলীগের সাবেক এক নেতার এমন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির নেতারা।

আহ্বায়ক কমিটির নেতারা বলেন, সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি, অযোগ্যতা এবং ব্যর্থতার কারণে আগের কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

গতকাল রবিবার দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত