একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খালেকদাদ চৌধুরীর ৩৪তম প্রয়াণ দিবসে নেত্রকোনায় আলোচনা সভা হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সমিতি ও খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটি। সভায় বক্তারা উত্তর আকাশ ও সৃজনী সম্পাদক খালেকদাদ চৌধুরীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং তার জন্য দোয়া করেন। আয়োজক সংগঠনের নেতারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পৌর মেয়র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।
×
