কাউন্সিলর রাজীব ডিবিতে

বাড়ি দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের তথ্য

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৪:০৭ এএম

মাদক ও অস্ত্র আইনের দুই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগের বহিষ্কৃত নেতা তারেকুজ্জামান রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিবি উত্তরের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান জানিয়েছেন, গতকাল সোমবার বিকেলে ভাটারা থানা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে

নেওয়া হয়। কাউন্সিলর রাজীবের বিষয়ে মশিউর রহমান জানান, দুই মামলায় ১৪ দিনের জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনো বলার মতো তেমন কিছু পাওয়া যায়নি। তাছাড়া যতটুকু তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাবে না।

গত শনিবার রাতে ভাটারা থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা করেন র‌্যাব-১-এর ডিএডি মিজানুর রহমান। একই দিন রাজীবকে আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল ছিল রিমান্ডের প্রথম দিন।

র‌্যাবের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে রাজীব কয়েকটি জমি দখলের বিষয়ে স্বীকার করেছেন। রাজীব জানিয়েছেন, মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ১ নম্বর রোডের ৩৩ নম্বর প্লটে ৫ কাঠা জমির ওপর ডুপ্লেক্স বাড়ির জমিটি তার দখল করা। দুই বছর আগে ‘অল্প টাকায়’ জোরপূর্বক মালিকের কাছ থেকে তিনি জমিটির দলিল করে নেন। ওই ব্যক্তি স্থানীয় কয়েকজনের কাছে সহায়তা চান। এ নিয়ে ওই গ্রæপের সঙ্গে বিরোধ শুরুর পর তিনি জমিটি দখল করে ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদপুরে রাজীবের প্রতিপক্ষ একটি গ্রপ শক্তিশালী হয়ে উঠেছে। তারা এলাকার

জনৈক ব্যক্তির বাড়ি দখলের চেষ্টা করে। বাড়ির মালিক তখন কাউন্সিলর রাজীবের সহায়তা চান। পরে রাজীব সেখানে অফিস তৈরি করায় ওই গ্রæপ বাড়িটি দখল করতে পারেনি। এ নিয়ে ওই গ্রপের সঙ্গে রাজীবের বিরোধ তৈরি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত