ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১১:৫২ এএম

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পুলিশ সুপার বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. এনায়েত হোসেন জানান, সোমবার রাতে কোনো এক সময় পুলিশ সুপারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে সকালে তিনি একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। ডায়েরি নং- ৯৯৩।

তিনি জানান, কেউ বা কারা তার আইডি হ্যাক করেছে এখন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত