আশুলিয়ায় জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা আটক

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০২:০২ পিএম

সাভারের আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এক ইউপি সদস্য যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মঈনুল ইসলাম ভূইয়া (৩৫) স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে তাকে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত