বিদেশি কোচ পছন্দ নয় সাকিব-তামিমদের?

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৪:৫৬ পিএম

ক্রিকেটারদের ১১ দফা দাবি এবং খেলা বয়কটের প্রেক্ষিতে মঙ্গলবার জরুরি সভায় বসেছিল বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। সভা শেষে বেলা ৩টা ১০ মিনিটে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় বোর্ডের কাছে দাবি-দাওয়া পেশ না করে তা সংবাদমাধ্যমে উপস্থাপন করায় বিস্ময় প্রকাশ করেন বিসিবি বস।

সংবাদ সম্মেলনের শুরুতে ক্রিকেটারদের দাবিগুলোর পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা দেন পান নাজমুল হাসান। একপর্যায়ে বিদেশে কোচদের পছন্দ হয়নি বলে খেলোয়াড়রা খেলা বন্ধ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আপনার যদি কোনো দাবি দাওয়া থাকে সেটা তো কমন। আমরা যদি না শুনি, বা কমিউনিকেশন গ্যাপ থাকে, মনঃপূত না হয় তবে আপনি ব্যবস্থা নিতে পারেন। এ ক্ষেত্রে (ক্রিকেটারদের ১১ দফা) তা নয়। আমাদের কাছে দাবি দাওয়া না দিয়ে, কোনো যোগাযোগ না করে আগে খেলা বন্ধ। সেটা ঠিক কখন?’

পাপন যোগ করে বলেন, ‘যখন কাল থেকে আমার কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে। ২৫ তারিখ থেকে জাতীয় দলের কোচিং শুরু হচ্ছে। কোচরা আসছেন নতুন, আরেকজন আসছেন ডেনিয়েল ভেট্টরি। এসব কোচ আসলে ওদের পছন্দ নয়।’

অতীতের প্রসঙ্গ টেনে বিসিবি বস বলেন, ‘একবার তো বলল ওদের কোচই দরকার নই। একবার তো বলছিলাম, ওদের কোচ দরকার নাই, ওরাই সব। দেখছিলাম কয়েক মাস। কয়েক মাস দেখছিলাম কি অবস্থা। যাই হোক। এখন যেটা আসছে ওরা দেশি কোচ চায়, বিদেশি কোচ চায় না হয়তো বা।’

বিদেশি কোচ সব সময় ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে উল্লেখ করে পাপন বলেন, ‘এগুলো তো অন্য ব্যাপার। কোচ যদি খেলোয়াড়দের পছন্দ মতো নিতে হয় তাহলে তো বিপদ। যাই হোক যখনই কোনো কোচ নেওয়ার হয়েছে প্রত্যেকটা সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি।’

‘ওরা খেলাটা বন্ধ করল কোন সময়টায়। যে সময়টায় আমাদের কোচরা আসবে। ক্যাম্পে যাতে না যাওয়া হয়। তারা বলতে পারে ফাস্ট ডিভিশন খেলব না।’

এরপর পুরো ঘটনার পেছনে একটা চক্র কাজ করছে উল্লেখ করেন নাজমুল হাসান পাপন। সেই চক্রে কারা আছেন সেটা দ্রুতই প্রকাশ্যে আসবে বলে দাবি তার।

আরো পড়ুন:

এটা পূর্বপরিকল্পিত চক্রান্ত, আমি ‘শকড’: পাপন
কিছুই জানতেন না মাশরাফী, বললেন ১১ দফার পক্ষে থাকবেন

নিজেদের নয় ক্রিকেটের স্বার্থেই সাকিবদের আন্দোলন

যথাযথ সম্মান চান ক্রিকেটাররা
সাংবাদিকদের যা বললেন সাকিব (ভিডিও)
ক্রিকেটারদের আন্দোলন নিয়ে কী বলছে বিসিবি
পারিশ্রমিকসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্রিকেটাররা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত