কুমিল্লা তিতাসে ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন মা লতুফা বেগম (৫২)। মারা যাওয়া লতুফা বেগম তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের শাহ আলমের স্ত্রী। গত সোমবার রাতে ছেলে মো. শাকিল (২৪) লতুফাকে মারধর করে। এ অপমানে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘরে থাকা কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনার পর থেকে ছেলে শাকিল পলাতক রয়েছে। তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্থানীরা জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই লতুফা বেগমের সঙ্গে ঝগড়া করত ছেলে শাকিল। রবিবার রাতে ঝগড়ার একপর্যায়ে মা লতুফা বেগমকে মারধর করে সে।
স্থানীয় সাংবাদিক হালিম সৈকত জানান, মঙ্গলবার ভোরে ঘরে থাকা কীটনাশক হিসেবে ব্যবহৃত বড়ি (স্থানীয়ভাবে কেরির বড়ি নামে পরিচিত) খেয়ে আত্মহত্যা করেন লতুফা বেগম।
