ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিজনেস চ্যালেঞ্জ কুইজ প্রতিযোগিতা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০১:৩৯ এএম

এইচএসসি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিজনেস চ্যালেঞ্জ কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। ঢাকা ও আশপাশের ১১২ কলেজ থেকে বাছাই করা টিম এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ড আগামীকাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন ও যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সক্ষম করে তোলার উদ্দেশ্যে এই আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ।

এই অনুষদের উদ্যোগে এটি দ্বিতীয় আয়োজন। প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের তারিখ পরে জানানো হবে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা এবং প্রথম রানারআপ ১৮ হাজার টাকা ও দ্বিতীয় রানারআপ ১২ হাজার টাকা পাবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত