জাতীয় পার্টির মালিকানা নেতাকর্মীদের মধ্যে থাকবে মন্তব্য করে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় পার্টি নেতাকেন্দ্রিক দলে পরিণত হবে না এবং দু-চারজনের স্বার্থে ব্যবহার হবে না। জাতীয় পার্টি কর্মীবান্ধব ও জনগণের দলে পরিণত হবে। গতকাল মঙ্গলবার বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অঙ্গসংগঠন জাতীয় যুবসংহতি ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, অবক্ষয়ের রাজনীতি দেশের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে এই যুব সমাজকে রক্ষার জন্য তাদের উন্নয়ন-সমৃদ্ধি-শান্তি ও আত্মত্যাগের রাজনীতির ধারায় ফিরিয়ে আনতে হবে।
