৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০১:৩৮ পিএম

ফেনীর সোনাগাজীতে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কামাল উদ্দিন মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের মীন্নত আলী হাজী বাড়ির মৃত আনার আহাম্মদের ছেলে। তিনি রিয়াজ উদ্দিন মুন্সীর হাটের সবজি ব্যবসায়ী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু জানান, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশের সড়কে খেলা করছিল। এ সময় কামাল উদ্দিন বাড়ি সংলগ্ন পাটি পাতার বাগানে তাকে ডেকে কাছে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না বলতে তাকে হুমকি দেন কামাল। সন্ধ্যায় শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানায়।

শিশুর অভিভাবকেরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবুকে জানালে তিনি পুলিশকে খবর দিয়ে অভিযুক্তকে আটকে সহযোগিতা করেন।

মঙ্গলবার রাতে এ ঘটনায় গ্রেপ্তার কামাল উদ্দিনকে আসামি করে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত