ধর্মান্তরিত হচ্ছে ইরাকি কুর্দিরা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:১৯ পিএম

ইসলাম ধর্ম ত্যাগ করছে ইরাকের কুর্দিরা। জঙ্গিগোষ্ঠী আইএসের হামলা ও সিরিয়া যুদ্ধের কারণে তারা ইসলামবিমুখ হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রীয় নিপীড়ন ও পরিচয় সংকট কাজ করছে। আর ইসলাম ছেড়ে তারা পূর্বপুরুষদের জরাথুস্ট্র ধর্মে ঝুঁকছে। কুর্দিরা নিজেদের হারানো পরিচয় পুনরুদ্ধারে ধর্মান্তরিত হচ্ছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সম্প্রতি উত্তর ইরাকের প্রাচীন ধ্বংসপ্রাপ্ত মন্দিরের প্রার্থনায় যোগ দেন কুর্দি ফাইজা ফুয়াদ গোত্রের বড় অংশ। তারা সেখানে জরাথুস্ট্রের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। শুধু তাই নয়, তারা ওই ধর্মের পবিত্র গ্রন্থ আবেস্তার আয়াত পাঠও শোনে।

কুর্দি নিয়ন্ত্রিত ওই অঞ্চলের জরাথুস্ট্র ধর্মের পুরোহিত আশ্রান কাদরোক বলেছেন, ‘আইএসের বর্বরতার শিকার হয়ে কুর্দিরা তাদের ধর্মীয় বিশ্বাসের পুনর্বিবেচনা করতে শুরু করেছে। রাষ্ট্রীয় নিপীড়নের শিকার এই জাতি এক সময় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামে।’

কুর্দি মধ্যপ্রাচ্যের একটি নৃতাত্তি¡ক জনগোষ্ঠী। জাতিতে এরা ইরানি বংশের একটি অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত