নড়াইলে দুর্নীতিবিরোধী শপথ নিলেন শিক্ষক শিক্ষার্থীরা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৯:১৫ পিএম

দুর্নীতিবিরোধী শপথ নিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে কলেজের মাল্টিপারপাস হলে একযোগে শপথ গ্রহণ করেন তারা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম।

সভায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, দুর্নীতি দমন কমিশন, খুলনার পরিচালক মো. আবদুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত