দেশের প্রথম ডোমেইন মার্কেট প্লেস ‘ডুডিয়াস’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১১:১৮ পিএম

দেশের শীর্ষস্থানীয় অনলাইন প্রফেশনাল ও উদ্যোক্তাদের নিয়ে ফেইসবুকভিত্তিক ডোমেইন বেচাকেনা, অকশনের গ্রুপ ডোমেইন অকশন বাংলাদেশ আয়োজিত মিটআপে যাত্রা শুরু করল ‘ডুডিয়াস’।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করেছে দেশের প্রথম ডোমেইন অকশন ওয়েবসাইট ও ডোমেইন মার্কেট প্লেস ডুডিয়াস। ডুডিয়াস ডটকম দেশের ডোমেইন মার্কেট প্লেসে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

ডুডিয়াসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘এত দিন আমাদের দেশীয় ডোমেইন ব্যবসায়ীরা দেশীয় কোনো ডোমেইন মার্কেট প্লেস না থাকায় বাইরের ডোমেইন মার্কেট প্লেসসমূহে ডোমেইন বিক্রয় করে আসছিল। ডুডিয়াস তাদের জন্য দেশের মাটিতে ডোমেইন ব্যবসায়ের এক নতুন সময়ের সূচনা করবে বলে আশা রাখি। ডুডিয়াসে যে কেউ বিনামূল্যে ডোমেইন পার্কিং ও ডোমেইন অকশনে ডোমেইন বিক্রি করতে পারবে। তিনি আরও বলেন, ডুডিয়াস তার ব্যবহারকারীদের জন্য অনলাইন পেমেন্টসহ ডোমেইন বিক্রির ক্ষেত্রে যেকোনো ধরনের জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ডুডিয়াসের হাত ধরেই বাংলাদেশে শুরু হওয়া ডোমেইন অকশন ও মার্কেট প্লেস ব্যবসা আরও বেশি সম্প্রসারিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত