ফেনী সীমান্ত থেকে নাইজেরিয়ার ৩ নাগরিক আটক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১১:২৯ পিএম

ফুলগাজীর হাঁড়িপুষ্করণী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তিন নাইজেরিয়ানকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। তারা হলেন সানডে ইবোনাদি ইডোন, কি নেজস্তেচি নেডু নওয়াকুরি ও লুটান্না সামিউল এনাকেউ।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, তিন নাইজেরিয়ান বিজিবিকে দেখে পালানোর চেষ্টা করে। পরে তাদের ১৩ হাজার ভারতীয় রুপি, ১০০ ডলার, একটি ল্যাপটপসহ আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত