নুসরাত হত্যাকাণ্ডের রায়ে নুসরাতের সাহসী প্রত্যয়ের বিজয় হয়েছে বলে মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। তিনি বলেছেন, মূল্যবোধের অভাবে চারদিকে অশান্ত পরিস্থিতি। মূল্যবোধ তৈরি করতে হবে পরিবার থেকেই। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য নমিতা হালদার, জেসমিন আরা, মিজানুর রহমান খান, তৌফিকা আফতাব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আশফাকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, জেলা পাবলিক প্রসিকিউটর আবদুল মতিন ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।
