প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত বেশি সফল হবেন, ততই ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বাকশালের মাধ্যমে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতাকেও সে সময় হত্যা করা হয়েছিল। একসময় খুনিদের টার্গেট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু, আজকে শেখ হাসিনাই তাদের একমাত্র টার্গেট। তাই উৎফুল্ল হওয়ার কিছু নাই, আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।’
