মাদারীপুরে কুন্ডু বাড়ির মেলা শুরু আজ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০২:২৪ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কুন্ডু  বাড়িতে আজ রবিবার শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা। প্রতিবছর কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আয়োজন করা হয় এ মেলার। মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রায় আড়াইশ বছর ধরে মেলাটি ‘কুন্ডু  বাড়ির মেলা’ নামে পরিচিত। মাদারীপুরসহ বৃহত্তর ফরিদপুর, বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ এ মেলায় আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুরের কুন্ডু বাড়িতে ১৭৮৩ সালের নভেম্বরে দীননাথ কুন্ডু  ও মহেশ কুন্ডু  এই মেলার প্রবর্তন করেন। বর্তমানে প্রায় দুই কিলোমিটার এলাকায় মেলা বসে। দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা এসে মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত