পঞ্চগড়ে রেলমন্ত্রী

নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০২:২৭ এএম

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দুষ্টের দমন, শিষ্টের পালনই হলো পুলিশের মূলমন্ত্র। জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি গতকাল শনিবার দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পঞ্চগড় পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার অপরাধীরা যেন পার না পায়।

ভোলার ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এটার সঙ্গে যুবদল, জামায়াত-বিএনপি জড়িত। পুলিশকে আক্রমণ করা হয়েছে। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করেছে। ধর্মকে ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যারা ফেইসবুক আইডি হ্যাক করে এটা করেছে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহানুল হক, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সারোয়ার হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতা কিমওয়ার হোসেন ভানু বক্তব্য দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত