বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৪:২১ এএম

রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের সংসদ সদস্যদের মধ্যে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রæপ গঠিত হয়। সংসদীয় রীতি-নীতি, ভাবের আদান-প্রদানসহ পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের জন্য এই সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সাবেক চিফ হুইপ আব্দুস শহীদকে (মৌলবীবাজার-৪) সভাপতি করে গঠিত এ কমিটিতে স্থান পেয়েছেন ১০ সাংসদ। কমিটির অন্য সাংসদরা হলেন কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), মো. হাসিবুর রহমান স্বপন (সিরাজগঞ্জ-৬), মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), মো. হাবিবর রহমান (বগুড়া-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১), সংরক্ষিত নারী আসনের কানিজ ফাতেমা আহমেদ ও কাজী কানিজ সুলতানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত