কবি সাহিত্যিক ও বাউল সাধকদের রাষ্ট্রীয় সম্মাননা দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১০:৩৯ পিএম

নেত্রকোনার কবি সাহিত্যিক ও প্রয়াত বাউল সাধকদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবিতে রবিবার বেলা ১১টায় জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে সাংস্কৃতিককর্মীরা।

বাউল আবদুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠী, খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ, বাউল রশিদ উদ্দিন একাডেমি, জালাল খাঁ স্মৃতি সংসদ, রওশন ইয়াজদানী একাডেমি ও শিকড় উন্নয়ন কর্মসূচি এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাউল তরীর সভাপতি মো. মফিজুর রহমান, খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার, নেত্রকোনা শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কবি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, লোক সাহিত্য গবেষক অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী ও আবদুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠীর সভাপতি আবুল বাশার তালুকদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত