জামাই-শাশুড়ি বিয়ে

চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০১:০৮ এএম

গোপালপুরের আলোচিত জামাই-শাশুড়ির বিয়ের ঘটনায় হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের তালুকদারসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল রবিবার গোপালপুর আমলি আদালতে শাশুড়ি মাজেদা বেগম বাদী হয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য ও কাজিসহ ১১ জনের নামে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান জানান, রবিবার গোপালপুর আমলি আদালতের বিচারক শামছুল হক মামলাটি আমলে নিয়ে গোপালপুর থানাকে তদন্ত করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৮ অক্টোবর হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম (৪০) ও তার জামাতা মোনছের আলীকে (৩২) মারধর করে জোরপূর্বক স্বামীর সঙ্গে তালাক দিয়ে জামাতার সঙ্গে কাজি ডেকে বিয়ে দেওয়া হয়। চেয়ারম্যান কাদের তালুদকার ও ইউপি সদস্য নজরুল ইসলাম সেই সালিশি বৈঠকের বিচার করে এ বিয়ের নির্দেশ দেন।

জামাই-শাশুড়ির এ বিয়ের ঘটনা জানাজানির পর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এর আগে গত ৯ আগস্ট কড়িয়াটা গ্রামের নুরুল ইসলামের মেয়ে নূরন্নাহারের সঙ্গে বিয়ে হয় ধনবাড়ি উপজেলার হাজরাবাড়ীর পূর্বপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মোনছের আলীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত