ভোলার মনপুরায় এক গৃহবধূকে সাবেক ছাত্রলীগ নেতাসহ পাঁচজন ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ স্পিডবোটে মনপুরায় শ্বশুরবাড়িতে আসছিলেন। এ সময় বোটে থাকা কয়েকজন তাকে পার্শ্ববর্তী চরপিয়ালে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মনপুরা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করেছেন ওই গৃহবধূ।
মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশনের দড়্গিণ আইচা এলাকায় বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে স্পিডবোটে মনপুরায় শ্বশুরবাড়িতে ফিরছিলেন ওই গৃহবধূ। পথে বোটে থাকা যাত্রী দড়্গিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরণ (২৬) বোটটিকে পার্শ্ববর্তী নির্জন চরপিয়াল নিয়ে যায়। সেখানে গৃহবধূকে নামিয়ে নিয়ে যায়।
পরে বোটের মালিক দড়্গিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছে। এরপর সবাই মিলে গৃহবধূকে ধর্ষণ করে। নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করে ফেইসবুকে দেবে বলে হুমকি দেয় গৃহবধূকে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরে থাকা মহিষের বাথানিয়ারা ঘটনাটি তাকে জানালে তিনি মনপুরা থানার ওসিকে বলেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় চরপিয়াল থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়।
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার : ঠাকুরগাঁও সদর উপজেলার দেহন সরকারপাড়া এলাকায় দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার ওই শিক্ষার্থী সদর থানায় একটি মামলা করে। শনিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো রিয়াজুল ইসলাম রিয়াদ, তার বন্ধু সবুজ ইসলাম ও ফয়সাল ইসলাম। গতকাল রবিবার ওই ছাত্রী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বাড়ির পার্শ্ববর্তী মাদ্রাসায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে ডেকে নেয় রিয়াজুল ইসলাম রিয়াদ (২০) নামে এক যুবক। রিয়াজের সঙ্গে ওই ছাত্রীর পূর্ব পরিচয় ছিল। পরে ঠাকুরগাঁও রোডে বাণিজ্যমেলা দেখতে যাওয়ার নাম করে ছাত্রীকে শহরের শ্রী কৃষ্ণপুর এলাকায় নিয়ে যায়। সেখানে আখক্ষেতে নিয়ে রিয়াদ ও তার দুই বন্ধু ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
