নতুন সড়ক পরিবহন আইন পরিবর্তন হয়নি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৩:৫৪ এএম

আগামী ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হবে। আমরা এ আইনের একটি দাঁড়ি ও কমার কোনো পরিবর্তন করিনি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত ‘রাউন্ড দ্য ওয়ার্ল্ড রাউন্ড টেবিলে’ এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘সংসদে যেভাবে আইনটি পাস হয়েছে সেটাই রাখা হয়েছে। এ আইন মানার বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। শুধু পুলিশি ভয় দেখিয়ে আইন কার্যকর করা যাবে না।’ 

সচিব বলেন, ‘একটি নিরাপদ সড়ক উপহার দিতে সরকার কাজ করে যাচ্ছে। বাসচালকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। এটি নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে এক লাখ চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আরও তিন লাখ চালক প্রশিক্ষণের আওতায় আসবে।’

সংগঠনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের অনেক দিনের দাবি একটি নিরাপদ সড়কের। ইতিমধ্যে সরকার এটি নিয়ে কাজ ও চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত